welcome

সত্য বলি-সত্য শিখি BY মোঃ নাজমুল আকন

 সত্য বলি-সত্য শিখি

মোঃ নাজমুল আকন



চলো সত্য বলি সত্য শিখি
স্বপ্ন গড়ি উদ্দীপনায়।
চলো যত্ন করে পদ্য লিখি
নব ভুবঃ সম্ভাবনায়।

সবাই মিলে জয় ছিনিয়ে
আনবো আপন আনলে।
দেখবে সবে অবাক হয়ে
নব শক্তির দাবানলে।

আমায় দেখে ভয়ে কাতর
সদা মিথ্যুকের হৃদয়।
উদ্ভাবিত জ্ঞানের আসর
দুঃখী মানুষের সদয়।

আমি সদা সত্যের সৈনিক
মিথ্যার বিনাশে সোচ্চার।
পাপিষ্ঠ লোক খোজা বৈনিক
নির্মুলে সকল উচ্চার।

আকাশ ফুরে উপরে উঠি
খুজে দেখি হাজার তারা।
কিসের আলো বাঁধলো জুটি
মিটমিট করছে সারা।

গভির বনে ঘুরব একা
সঙ্গী বিহিন নেই ভয়।
খুজব সকল নৃ জীবন
কোথায় কে কিভাবে রয়।

হাওয়ার তেজে ঘুরে আমি
বিশ্বটাকে মুঠোয় পুরে।
যেথায় ইচ্ছে থমকে নামি
ইচ্ছে স্বাধীন গদ্য সুরে।

জলের তলায় খুজে দেখি
কোথায় কত আছে প্রান।
যত্ন করে তাদেরও রাখি
এক সুরেই ধরব তান।

সবাই মিলে জয় ছিনিয়ে
বিশ্ব নেব হৃদয় পুরে।
একই সাথে থাকব সবে
সুখী নীর ভুবন জুড়ে।

চলো সত্য বলি সত্য শিখি
জীবনে গড়ি স্বপ্নিল গাঁ।
সব মানুষ সমান দেখি
তবেই হবে ভব শিক্ষা।

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.