welcome

মোঃ নাজমুল আকনের লেখা কবিতা "হয়তো-নয়তো"

হয়তো-নয়তো

মোঃ নাজমুল আকন

সন্ধা ঘনিয়ে এলো!!


হয়তো আমার ঘুম ভেঙ্গে গেলো

               নয়তো নিস্চুপে দিন কাটে।

হয়তো প্রহর ফুরানোর আলো

               নয়তো ডিঙ্গি বাঁধা ঐ ঘাটে।


হয়তো আমি স্বপ্ন দেখছি একা

               নয়তো মাথায় চিন্তুা ভরা।

হয়তো মনে ভালোবাসার দেখা

               নয়তো স্বপ্ন নতুন গরা।


হয়তো আমি ভালো হয়েই যাব

               নয়তো ভাবনা গুলোর কি!

হয়তো আমি তোমায় ফিরে পাব

               নয়তো তব গল্প বুনেছি।


হয়তো আমার দিন কেঁটে যায়

               নয়তো তোমায় খুজি হৃদে।

হয়তো ফিরবোনা আর সে গাঁয়

               নয়তো বারবেনা তো ক্ষিদে।

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.